আপনি নিজের মোবাইল ডিভাইসে Facebook অ্যাপের মাধ্যমে অথবা ক্যামেরা ও স্ট্রিমিং সফ্টওয়্যার (যাকে এনকোডারও বলা হয়) ব্যবহার করে, আপনার পেজ, গ্রুপ, প্রোফাইল বা ইভেন্টে লাইভ স্ট্রিম করতে পারেন। কিছু বিধি-নিষেধ প্রযোজ্য হতে পারে।
আপনি ক্যামেরা ও এনকোডার ব্যবহার করে লাইভ স্ট্রিম করতে চাইলে, আপনাকে Live প্রডিউসার ব্যবহার করে সম্প্রচার করতে হবে।
আপনার দর্শকদের সাথে রিয়েল টাইমে কানেক্ট করতে Facebook-এ লাইভ হোন। লাইভ সম্প্রচার ইন্টার্যাক্টিভ হয়, এক্ষেত্রে আপনার দর্শকরা কমেন্ট করতে, প্রতিক্রিয়া জানাতে, প্রশ্ন করতে বা শুধুই কনটেন্ট দেখে যেতে পারেন। আপনার কমিউনিটির সাথে কথোপকথন, পারফরম্যান্স, প্রশ্নোত্তর ও আরও অনেক কিছু শেয়ার করার জন্য এটি একটি দুর্দান্ত উপায়।
আপনার কমিউনিটির সাথে কানেক্ট করুন
Facebook-এ 'লাইভ উইথ' সহ বিভিন্ন ইন্টার্যাক্টিভিটি টুলের সাহায্যে আপনার সংযোগ আরও গভীর করুন, এক্ষেত্রে আপনি একজন বা একাধিক অতিথিকে আমন্ত্রণ জানান।
অর্থ উপার্জন করুন
Facebook Live-এ সাবস্ক্রিপশন ও স্টারের সাহায্যে আপনার লাইভ ভিডিও মনিটাইজ করুন।
নিরাপদে এনগেজ করুন
Facebook Live-এ কমেন্ট মডারেশন ও কমিউনিটি ম্যানেজারের মতো লাইভ নিরাপত্তামূলক ফিচারের সাহায্যে আপনার লাইভ ভিডিও নিয়ন্ত্রণ করুন।
Live ব্যবহার করা শুরু করুন।
ফ্যানদের সাথে ইন্টার্যাক্ট করতে লাইভ হোন, রিয়েল-টাইম কনটেন্টের সাহায্যে উৎসাহ দিন এবং আপনার কমিউনিটির সাথে কথোপকথনে এনগেজ হওয়ার জন্য একসাথে দেখার (সোশ্যাল ভিউইং) অভিজ্ঞতা তৈরি করুন। আপনার ফ্যানদের আপনার সাথে কানেক্ট করার এবং রিয়েল-টাইমে কথা বলার সুযোগ দিন।
কিছু একটা সমস্যা হয়েছে
এই ভিডিওটি চালানোর সময় আমরা সমস্যার সন্মুখীন হচ্ছি।
ভালো পারফরম্যান্সের জন্য আপনার লাইভ অপ্টিমাইজ করুন
আপনি ভালোবাসেন এমন কাজ করে অর্থ উপার্জন করুন।
Live ক্রিয়েটর ক্যাম্প সম্পর্কে আরও বিশদে জানুন এবং Live ব্যবহার করে অর্থ উপার্জনের বিভিন্ন উপায় সম্পর্কে Meta কর্মীদের পাশাপাশি ক্রিয়েটর ডাঃ কোজো সারফো, ব্রায়ান ক্রিস্টোফার স্লটস ও ব্রায়ানক্সো, এদের থেকে জানুন। আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? আজই একজন পূর্ণ-সময়ের ক্রিয়েটর হওয়ার জন্য আপনার যাত্রা শুরু করুন।
লাইভ হোন ও অর্থ উপার্জন করুন।
Live-এ ক্রিয়েটরদের অর্থ উপার্জনের জন্য অনেক বিকল্প রয়েছে। ক্রিয়েটর হিসাবে আপনার লক্ষ্যের জন্য কোন প্রোডাক্টগুলো সবচেয়ে উপযুক্ত হতে পারে তা নির্ধারণ করতে, Live-এর বিভিন্ন মনিটাইজেশন অফার সম্পর্কে আরও জানুন।