TOOLS

ব্র্যান্ড থেকে আয় করুন

আপনার বিজনেস তৈরি করে এবং ব্র্যান্ডের সাথে সহযোগিতা করে টাকা আয় করুন


শর্ত দেখুন

একটি Facebook পেজ পরিচালনা করুন অথবা আপনার প্রোফাইলের জন্য প্রফেশনাল মোড ব্যবহার করুন

Facebook-এ ক্রিয়েটর ব্র্যান্ড টুল ব্যবহার করলে পেইড ব্র্যান্ড পার্টনারশিপের জন্য আরও সহজে আপনাকে খুঁজে পাওয়া যাবে এবং আপনি Meta-র বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের উপস্থিতির ভিত্তিতে সম্ভাব্য আয় বাড়াতে পারবেন।

ব্র্যান্ডের নজরে আসুন

আপনার মতো ক্রিয়েটরদের খুঁজছে এমন সঠিক ব্র্যান্ডগুলোর কাছে নিজেকে তুলে ধরতে Meta-র ক্রিয়েটর মার্কেটপ্লেস-এ যোগ দিন অথবা অ্যাফিলিয়েট পার্টনারশিপ-এর সাহায্যে আপনার পছন্দের বিষয়গুলো শেয়ার করুন।

আপনার কমিউনিটির বিশ্বাস বজায় রাখতে পারবেন

স্বচ্ছতা বজায় রাখুন এবং ব্র্যান্ডেড কনটেন্টের পোস্টে পেইড পার্টনারশিপ লেবেল ব্যবহার করে, ব্র্যান্ডের সাথে আপনার সহযোগিতার বিষয়ে আপনার ফলোয়ারদের জানান।

পার্টনারশিপ বিজ্ঞাপনের সাহায্যে আরও আয় করুন

ব্র্যান্ডগুলোকে আপনার ব্র্যান্ডেড কনটেন্ট পার্টনারশিপ বিজ্ঞাপন হিসাবে চালাতে বলুন — আপনার কনটেন্ট আপনাদের সম্মিলিত ফলোয়ারদের ছাড়াও অন্যদের কাছে পৌঁছাতে পারে এবং আপনি অতিরিক্ত ব্যবহারের অধিকারের জন্য ব্র্যান্ডের থেকে আরও বেশি পেমেন্টের জন্য দরাদরি করতে পারেন।

শুরু করা

Facebook ও Instagram-এ ব্র্যান্ডেড কনটেন্টের সাহায্যে উপার্জন করার প্রথম পদক্ষেপটি নিন।

ব্র্যান্ড ডিল থেকে আরও আয় করার জন্য @laurdiy Meta-র পার্টনারশিপ বিজ্ঞাপনের প্রস্তাব দেন।

Meta পার্টনারশিপ বিজ্ঞাপনের সাহায্যে @cassyeungmoney তার আয় বাড়িয়েছেন।

আপনার ব্র্যান্ড পার্টনারশিপ থেকে সর্বাধিক সুবিধা নিন

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ব্র্যান্ডেড কনটেন্ট ও পার্টনারশিপ বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য কী?

ব্র্যান্ডেড কনটেন্ট হলো আপনার তৈরি করা একটি অর্গ্যানিক পোস্ট, যেটিতে আপনি ব্র্যান্ডের সাথে আপনার সম্পর্ক প্রকাশ করার জন্য "পেইড পার্টনারশিপ" লেবেল যোগ করেন। পার্টনারশিপ বিজ্ঞাপন হলো যখন কোনো ব্র্যান্ড আপনার ফলোয়ারদের বাইরেও লোকেদের কাছে পৌঁছাতে সেই কনটেন্টের জন্য বিজ্ঞাপন বাবদ অর্থ ব্যয় করে — এই বিজ্ঞাপন "বিজ্ঞাপন" লেবেল সহ দেখা যায়।

পার্টনারশিপ বিজ্ঞাপন কোথায় চলবে?

ব্র্যান্ডটি কীভাবে বিজ্ঞাপনের ক্যাম্পেন সেট আপ করেছে তার ভিত্তিতে, আপনার পার্টনারশিপ বিজ্ঞাপন Facebook এবং Instagram-এ দেখা যেতে পারে।

আমার সব অর্গ্যানিক ব্র্যান্ডেড কনটেন্ট কি কোনো পার্টনারশিপ বিজ্ঞাপনে পরিবর্তিত করা যাবে?

আপনার কাছে প্রয়োজনীয় বিজ্ঞাপন সংক্রান্ত অনুমতি থাকলে এবং লাইসেন্সপ্রাপ্ত মিউজিক এড়িয়ে গেলে, প্রায় সব কনটেন্টই যোগ্য হবে।

আমি একসাথে কতগুলো পার্টনারশিপ বিজ্ঞাপন চালাতে পারি?

আপনি একসাথে কতগুলো পার্টনারশিপ বিজ্ঞাপন চালাতে পারবেন Meta তার সংখ্যা সীমিত করে না, তবে আপনি নিজের ব্র্যান্ড পার্টনারের সাথে তার প্রত্যাশার ব্যাপারে আলোচনা করতে চাইতে পারেন।

আমি কি সবসময় ব্র্যান্ডকে আমার কনটেন্ট বুস্ট করার অনুমতি দেব?

যদিও এটি ব্যক্তিগত পছন্দ, তবে ব্র্যান্ডকে আপনার কনটেন্ট বিজ্ঞাপন হিসাবে চালানোর অনুমতি দেওয়া হলে, তা ব্র্যান্ডের জন্য আরও সুযোগ তৈরি করতে পারে। কোনো অতিরিক্ত ব্যবহারের অধিকারের জন্য ন্যায্য পেমেন্টের বিষয়ে অবশ্যই দরাদরি করুন।

অর্থ উপার্জন করার আরও উপায়

Meta-র প্ল্যাটফর্মে অর্থ উপার্জনের জন্য আরও যেসব টুল আপনি ব্যবহার করতে পারেন, সেগুলো দেখুন