Facebook-এর বিভিন্ন ক্রিয়েটর টুল ও রিসোর্স আপনাকে পারফরম্যান্স বুঝতে, মনিটাইজ করতে এবং দর্শক বাড়াতে সাহায্য করে।
ক্রিয়েটর ড্যাশবোর্ড হলো Facebook-এ আপনার ক্রিয়েটর অভিজ্ঞতা উন্নত করার জন্য বিভিন্ন টুল ও রিসোর্সের কেন্দ্রীয় স্থান।
আপনার কাছে নতুন পেজের অভিজ্ঞতায় একটি পেজ থাকলে বা প্রফেশনাল মোডে একটি প্রোফাইল থাকলে, মোবাইল অ্যাপ ও ডেস্কটপ দুই জায়গাতেই ক্রিয়েটর ড্যাশবোর্ড উপলভ্য হবে।
অগ্রগতি করা
Facebook-এ নিজের লক্ষ্যপূরণে সাহায্য পেতে এবং ক্রিয়েটর হিসাবে আরেক ধাপ এগোতে, মূল পদক্ষেপ নেওয়ার সময় আপনার অগ্রগতি ট্র্যাক করুন।
পারফরম্যান্স অপ্টিমাইজ করা
দর্শক সংখ্যা, এনগেজমেন্ট, নেট ফলোয়ার ও 3-সেকেন্ডের ভিডিও ভিউয়ের মতো মূল মেট্রিক সহ আপনার পেজ বা প্রফেশনাল প্রোফাইলের পারফরম্যান্সের সারাংশ দেখুন।
টুল ও নির্দেশিকা অ্যাক্সেস করা
আপনার উপস্থিতি পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের টুলের পাশাপাশি আপনার কনটেন্ট ও অভিজ্ঞতা অপ্টিমাইজ করার জন্য অতিরিক্ত শিক্ষামূলক রিসোর্স অ্যাক্সেস করুন।
ক্রিয়েটর ড্যাশবোর্ডে যেসব টুল উপলভ্য রয়েছে
আপনার ক্রিয়েটর অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করার জন্য উপলভ্য টুলগুলো দেখে নিন।
ইনসাইট
কনটেন্ট লেভেলের ইনসাইট ছাড়াও, আপনি নিজের পেজ বা প্রফেশনাল মোড প্রোফাইলের ক্ষেত্রে সর্বাধিক গত 90 দিনের পারফরম্যান্সের একটি সম্পূর্ণ সংক্ষিপ্ত বিবরণও দেখতে পারবেন।
ক্রিয়েটর ড্যাশবোর্ডে থাকা আমাদের এডুকেশন হাবে Facebook-এ কীভাবে ক্রিয়েটর হিসাবে অডিয়েন্স বাড়াবেন, সেই সম্পর্কে জানুন। সমস্যা সমাধানে সাহায্যের প্রয়োজন হলে, সহজেই আমাদের সাপোর্ট হাবে যান।
ক্রিয়েটর হিসাবে পরবর্তী ধাপে এগোন
ক্রিয়েটর ড্যাশবোর্ডে এমন ফিচারও পাবেন, যা আপনাকে ক্রিয়েটর হিসাবে আপনার লক্ষ্যগুলো স্পষ্ট করে বুঝতে এবং সেগুলো অর্জনের জন্য পদক্ষেপ নিতে সাহায্য করবে।