TOOLS

একটি পেজ থাকতে হবে বা প্রফেশনাল মোড চালু থাকতে হবে
অন্তত 10 হাজার ফলোয়ার থাকতে হবে
কমিউনিটি স্ট্যান্ডার্ড মানতে হবে

আপনি নিজের চ্যানেলে মেসেজ পাঠালে বা কনটেন্ট শেয়ার করলে, যারা চ্যানেলটিতে যোগ দিয়েছেন তারা সরাসরি নিজেদের ইনবক্সে নোটিফিকেশন পাবেন। চ্যানেল হলো দ্রুত আপডেট শেয়ার করা, বিহাইন্ড-দ্য-সিন কনটেন্টের প্রচার করা অথবা আপনার সর্বশেষ রিল, পোস্ট বা লাইভস্ট্রিম হাইলাইট করার জন্য আদর্শ।

চ্যানেল হলো একটি ব্যক্তিগত ও ক্যাজুয়াল ফরম্যাট, যেটি আপনাকে কম পরিশ্রমে কনটেন্ট পাঠাতে সাহায্য করে, যাতে আপনার সবচেয়ে বেশি এনগেজ হওয়া ফলোয়াররা আপনার ক্যান্ডিড কনটেন্ট পেতে পারেন।

চ্যানেলগুলো ঘনিষ্ঠ, আগ্রহ-ভিত্তিক এমন কমিউনিটি তৈরি করতে সাহায্য করতে পারে, যা আপনার ফ্যানদের তাদের আকাঙ্খিত গভীর, প্রসঙ্গ ভিত্তিক কনটেন্ট (ফিটনেস, গেমিং, আসন্ন ইভেন্ট ইত্যাদি) সরবরাহ করে। আপনার চ্যানেলের কনটেন্ট প্রাসঙ্গিক ও সুনির্দিষ্ট রাখুন, যাতে আপনার অডিয়েন্সরা জানেন তারা কী পেতে পারেন।