ঘোষণা

আমরা বিশ্বাস করি ক্রিয়েটরদের তাদের অনন্য মতামত ও দৃষ্টিভঙ্গির জন্য সম্মানিত করা উচিত, নকলকারী ও ছদ্মবেশধারীদের ভিড়ে তারা যাতে হারিয়ে না যান।
সম্প্রতি, আমরা ফিডকে আরও প্রাসঙ্গিক করতে এবং অরিজিনাল ক্রিয়েটরদের সাফল্য পেতে সাহায্য করতে একটি দীর্ঘমেয়াদী উদ্যোগ চালু করেছি। এর জন্য প্রথমেই আমরা স্প্যামি কনটেন্ট আটকানোর কাজ শুরু করেছি। এই বিষয়ে আমরা ক্রমশই অগ্রগতি করছি - 2025 সালের প্রথমার্ধে, আমরা স্প্যামি আচরণ বা ভুয়ো এনগেজমেন্টের সাথে জড়িত প্রায় 500,000 অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, সেগুলোর করা কমেন্ট কম দেখানো ও কনটেন্টের বিতরণ কম করা থেকে শুরু করে সেই অ্যাকাউন্টগুলোকে মনিটাইজ করা থেকে আটকানো ইত্যাদি ব্যবস্থা নিয়েছি। এছাড়াও, বড় কনটেন্ট প্রোডিউসারের ছদ্মবেশে থাকা প্রায় 1 কোটি প্রোফাইল আমরা মুছে দিয়েছি।
তবে, এখনও অনেক কিছু করা বাকি আছে। প্রায়শই একই মিম বা ভিডিও বার বার পপ আপ হয় - কখনও কখনও ক্রিয়েটরের ভান করা অ্যাকাউন্ট থেকে, আবার কখনও কখনও বিভিন্ন স্প্যামি অ্যাকাউন্ট থেকে। এতে সবার অভিজ্ঞতা খারাপ হয় এবং নতুন মতামত বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করা কঠিন হয়ে পড়ে।
আপনার ফিড উন্নত করার জন্য, আমরা Facebook-এ অমৌলিক কনটেন্ট কমাতে এবং পরিশেষে মৌলিক কনটেন্ট শেয়ার করেন এমন ক্রিয়েটরদের সুরক্ষা দেওয়া ও উন্নত করার ক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা নিয়েছি।
অমৌলিক কনটেন্ট কী?
অমৌলিক কনটেন্ট অন্য ক্রিয়েটরের সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের সুযোগ নিয়ে তাদের কৃতিত্ব না দিয়েই বার বার তাদের কনটেন্ট অন্য উদ্দেশ্যে ব্যবহার করে।
ক্রিয়েটররা কনটেন্ট আবার শেয়ার করলে, কোনো প্রতিক্রিয়ামূলক ভিডিওতে কমেন্ট যোগ করলে বা কোনো ট্রেন্ডে যোগ দিয়ে তাতে নিজস্ব অনন্য স্টাইল যোগ করলে, আমাদের তা খুব ভালো লাগে। সেই কারণে, অনুমতি ছাড়া বা অর্থপূর্ণ কিছু যোগ না করেই অন্য ক্রিয়েটরদের কনটেন্ট বার বার রিপোস্ট করার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই।
অমৌলিক কনটেন্ট শেয়ার করা অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া
Facebook-এ এই আচরণের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এখন আরও কড়া ব্যবস্থা নিচ্ছি। যেসব অ্যাকাউন্ট অন্য কারো ভিডিও, ফটো বা টেক্সট পোস্ট বার বার অনুপযুক্তভাবে ব্যবহার করে, সেগুলো শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য Facebook মনিটাইজেশন প্রোগ্রামের অ্যাক্সেসই হারাবে না, এর সাথে সেগুলোর শেয়ার করা সব কনটেন্টের বিতরণও কমানো হবে।
এছাড়াও, আমাদের সিস্টেম Facebook-এ হুবহু নকল ভিডিও শনাক্ত করলে, আমরা সেই কপির বিতরণ কমিয়ে দেবো যাতে মৌলিক ক্রিয়েটরদের কনটেন্টই লোকেরা দেখতে পান। সাথে আমরা ক্রিয়েটরদের যথাযথ স্বীকৃতি দেওয়ার বিভিন্ন উপায়ও খুঁজছি। উদাহরণ, আমরা হুবহু নকল ভিডিওতে লিঙ্ক যোগ করার বিষয়ে পরীক্ষা করছি। এই লিঙ্ক দর্শকদের আসল কনটেন্টে নিয়ে যাবে।

আপনার কনটেন্ট দেখার সম্ভাবনা সর্বাধিক করার সুপরিচিত পদ্ধতি
Facebook-এ আপনার কনটেন্ট সফলভাবে দেখাতে, এই সুপরিচিত পদ্ধতিগুলো অনুসরণ করুন:
আসল কনটেন্ট পোস্ট করুন। কোনো পেজ ও প্রোফাইলে মূলত সেটির ক্রিয়েটরের তোলা বা তৈরি করা মৌলিক কনটেন্ট থাকলে, তা সর্বাধিক বিতরণ পায়। আপনি নিজের যে কোনো পেজ বা প্রোফাইলে একই কনটেন্ট শেয়ার করতে পারেন।
কনটেন্টে অর্থপূর্ণ কিছু যোগ করুন। ক্রিয়েটিভ এডিটিং, ভয়েসওভার বা কমেন্টারির মাধ্যমে কনটেন্টে নিজস্বতা যোগ করলে, অন্যান্য যে উৎসের কনটেন্ট ব্যবহার করার অনুমতি আপনার কাছে আছে সেই কনটেন্ট ব্যবহার করতে পারেন। কনটেন্ট উন্নত করার কাজ যেন অবশ্যই অর্থপূর্ণ হয়, ভিডিও ক্লিপগুলোকে শুধু জুড়ে দিলে বা তাতে ওয়াটারমার্ক যোগ করলেই তা অর্থপূর্ণ উন্নতি হিসাবে বিবেচিত হয় না।
গল্প বলুন। গল্প বলার মৌলিক ধরন দর্শকদের মনে দাগ কেটে যায় এবং তাতে কনটেন্টের ভালো পারফর্ম করার সম্ভাবনা বেশি থাকে। Facebook-এ যে কোনো দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করা গেলেও, বেশি ছোট ভিডিও পোস্ট করা এড়িয়ে যান। কারণ দর্শকদের এগুলো থেকে খুব বেশি লাভ হয় না।
ওয়াটারমার্ক দেওয়া এড়িয়ে যান। থার্ড-পার্টির দৃশ্যমান ওয়াটারমার্ক এবং অন্যান্য অ্যাপ বা উৎসের থেকে স্পষ্টভাবে রিসাইকেল বা পুনর্ব্যবহার করা কনটেন্ট ব্যবহার করা এড়িয়ে যান।
প্রাসঙ্গিক ক্যাপশন ব্যবহার করুন। আপনার ক্যাপশন ও হ্যাশট্যাগ কনটেন্ট অনুযায়ী প্রাসঙ্গিক রাখুন। আমরা লক্ষ্য করেছি যেসব ক্যাপশনে লিঙ্ক থাকে না, বড় হাতের অক্ষর কম ব্যবহার করা হয় এবং যাতে পাঁচটির বেশি হ্যাশট্যাগ থাকে না, সেইসব ক্যাপশন সবচেয়ে ভালো পারফর্ম করে।
ক্রিয়েটরদের জন্য একটি সহজ ও সুপরিকল্পিত ট্র্যানজিশন নিশ্চিত করতে, আমরা আগামী কিছু মাসের মধ্যে ধীরে ধীরে এই পরিবর্তনগুলো কার্যকর করব।
কোন সমস্যাগুলো আপনার বিতরণকে প্রভাবিত করে, তা লক্ষ্য করা
Facebook-এ আপনার কনটেন্ট কেন বিতরণ করা হচ্ছে না তা বুঝতে আপনার সমস্যা হলে, প্রফেশনাল ড্যাশবোর্ড গিয়ে আমাদের নতুন চালু হওয়া পোস্ট-লেভেল ইনসাইট দেখুন। এটি আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে যে কেন আপনার কনটেন্ট বিতরণ করা হচ্ছে না।

এছাড়াও, আপনার কনটেন্ট সুপারিশ বা মনিটাইজেশন সংক্রান্ত জরিমানার ঝুঁকিতে আছে কি না তা এখন সহায়তা বিভাগের হোম স্ক্রিনে দেখতে পাবেন। এটি আপনার পেজ বা পেশাদার প্রোফাইলের প্রধান মেনু থেকে অ্যাক্সেস করা যায়। আপনি যাতে নিয়মিতভাবে উপার্জন ও উন্নতি করতে পারেন, তা নিশ্চিত করতে নিয়মিত আপনার স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন।




আসল ক্রিয়েটরদের প্রচার করার জন্য আমাদের অবিরাম প্রতিশ্রুতি
Facebook-এর লক্ষ্য হলো এমন একটি জায়গা তৈরি করা, যেখানে মৌলিক বা আসল কনটেন্ট বেশি করে প্রচার পায় এবং ক্রিয়েটররা তাদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতার জন্য পুরস্কৃত হন। আপনার মতো ক্রিয়েটরদের সহায়তা করার জন্য আমরা কীভাবে চেষ্টা করি, সেই সম্পর্কে আরও আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন।